ঝিঙ্গে ভাজা

একটি স্বাস্থ্যকর রেসিপি।যাদের ডায়াবেটিস আছে তারা এই রেসিপিটি বানাতে পারেন।এটি স্বাস্থ্যকর তেমনি খেতে খুব ভালো।খুব কম উপকরণে তৈরি হয়ে যাবে ঝটপট।
ঝিঙ্গে ভাজা
একটি স্বাস্থ্যকর রেসিপি।যাদের ডায়াবেটিস আছে তারা এই রেসিপিটি বানাতে পারেন।এটি স্বাস্থ্যকর তেমনি খেতে খুব ভালো।খুব কম উপকরণে তৈরি হয়ে যাবে ঝটপট।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঝিঙে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিন।
- 2
একটা কড়াই এর মধ্যে তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিন আর কাঁচা লঙ্কা।কালোজিরা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিন।পেঁয়াজ গুলো নরম করে ভেজে নিন।এবারের মধ্যে ঝিঙে কুচানো দিয়ে দিন।পরিমাণমত নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিন।এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করুন। কোন জল ব্যবহার করবেন না।ঝিঙের থেকেই যথেষ্ট জল বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে শুকনো শুকনো নামাতে হবে।এটা রুটির সাথে বা ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি