বাঙালি স্বাদের ফ্রায়েড রাইস (Bangali swader fried rice recipe in Bengali)

বাঙালি স্বাদের ফ্রায়েড রাইস (Bangali swader fried rice recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসমতি চাল গুলো 30 মিনিট এর জন্য জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
এরপর চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।
- 3
একটি বড় পাত্রে জল নিতে হবে (চালের চার গুন জল নিতে হবে। 1কাপ চালের জন্য 4কাপ)।
- 4
জল ফুটে উঠলে তার মধ্যে 2টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ নুন, 1টা তেজপাতা দিয়ে বাসমতি চাল গুলো দিয়ে দিতে হবে।
- 5
চাল 90% সিদ্ধ হয়ে গেলে ভালো করে ফ্যান ঝরিয়ে নিতে হবে।
- 6
এরপর কড়াই তে 4টেবিল চামচ তেল গরম করে তাতে সমস্ত গোটা মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে গাজর,বীনস্, মটরশুঁটি,কাজু, কিসমিস ভালো করে ভেজে নিতে হবে।
- 7
এরপর 90% সিদ্ধ করে রাখা ভাত কড়াই তে দিয়ে একদম কম আঁচে অন্যান্য সব্জি গুলোর সাথে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভাত ভেঙে না যায়।
- 8
পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে দিতে হবে।
- 9
সমস্ত সব্জি ভালো করে মিশে গেলে 2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি