চিকেন লাবাবদার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন এর টুকরো গুলো নুন হলুদ আর লংকা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে।
- 2
কড়াই তে তেল দিয়ে তারমধ্যে গোটা গরম মশলা গুলো দিতে হবে।সুন্দর গন্ধ ছাড়লে ২টো পিঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে।
- 3
পিঁয়াজ গুলো সুন্দর ভাজা হলে এক চামচ আদা রসুন পেস্ট দিয়েও খুব ভালো করে কষাতে হবে।
- 4
আদা রসুন এর গন্ধ টা চলে গেলে টমেটো পিউরি টা দিয়ে সাথে সাথে চিনি টাও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে কষাতে হবে।এরপর নুন দিতে হবে আন্দাজ মত।
- 5
এরপর পরিমাণ মত হলুদ আর লংকা গুঁড়ো টাও অ্যাড করতে হবে।
- 6
এরপর পরিমাণমতো জিরে আর ধনে গুঁড়ো টা মিশিয়ে ও ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে।
- 7
এবার লংকা কুচি গুলো দিয়ে নেড়ে অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিতে হবে যাতে চিকেন গুলো সেদ্ধ হতে যায়।
- 8
চিকেন গুলো সেদ্ধ হতে এলে আস্তে আস্তে চিকেন এর পিস গুলো প্লেট এ তুলে নিতে হবে এবং গ্রেভি টা মশলা সমেত মিক্সিং জার এ নিয়ে ঠান্ডা হলে মিহি করে পেস্ট করে নিতে হবে।
- 9
এবার আবার কড়াই তে তেল দিয়ে তেল গরম হলে বাকি এক চামচ আদা রসুন পেস্ট টা দিয়ে নেড়ে ওই গ্রেভি র মিক্স টা ঢেলে দিতে হবে।ফুটে উঠলে কাজু পেস্ট দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে অল্প একটু মিক্সি ধুয়ে জল অ্যাড করতে হবে।পুরো ব্যাপারটা ই হাই ফ্ল্যামে এ করতে হবে।
- 10
এবার চিকেন পিস গুলো অ্যাড করে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।শেষ এ কসৌরি মেথি আর মাখন টা ওপর দিয়ে ছড়িয়ে হালকা হাত এ নেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে।
- 11
ওপর থেকে বাকি একটা পিঁয়াজ এর রিং ছড়িয়ে হালকা আঁচ এ ২-৩ মিনিট রেখে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়েই রাখতে হবে।
- 12
তৈরি হয়ে গেলো চিকেন লবাবদার।এবার গরম গরম তন্দুরি রুটি পরোটা অথবা নান বা কুলচার সাথে পরিবেশন করতে হবে অতি জনপ্রিয় এই ডিনার এর রেসিপি টি।
Keywords
Similar Recipes
More Recipes






























মন্তব্যগুলি