ডিমের এবেলা ওবেলা (dimer ebela obela recipe in Bengali)

Ankita Roy Mondal @cook_19381517
#ডিমের রেসিপি
ডিমের এবেলা ওবেলা (dimer ebela obela recipe in Bengali)
#ডিমের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম গুলো মাঝ বরাবর অর্ধেক টা চিরে পুরো বাইরের অংশে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে।
- 2
এরপর কড়াই তে সরষের তেল দিয়ে তাতে সরষে বাটা, পোস্ত বাটা, নুন, চেরা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 3
মসলাটা ফুটে গেলে তার মধ্যে ডিম গুলো দিতে হবে যাতে ডিম এর এক দিক মসলাতে ডুবে থাকে এবং অপর দিক পরিষ্কার থাকে।
- 4
এরপর সামান্য জল দিয়ে একবার ফুটিয়ে সাবধানে নামিয়ে নিতে হবে।
- 5
আবার ও কড়াই তে সাদা তেল গরম করে তাতে কুচি করে কাটা আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে অল্প ভেজে তার মধ্যে সয়াসস, টমেটো সস, চিলি সস, নুন, গোলমরিচ গুঁড়া, সামান্য জল দিয়ে ভালো করে ফোটাতে হবে।
- 6
মসলাটা একটু ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে এবং ডিমের ওপর একপাশ করে ঢেলে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11065264










মন্তব্যগুলি