রান্নার নির্দেশ
- 1
পুরের জন্য কড়াইয়ে ঘি গরম করে জিরে ও হিং ফোরন দিয়ে আদাবাটা দিয়ে নেড়ে নিলাম
- 2
এবার মটরশুঁটি পেস্টটা দিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম
- 3
মশলা শুকিয়ে আসতে শুরু করলে অর্ধেকটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম
- 4
নাড়তে নাড়তে পুরটা বেশ শুকনো শুকনো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো ও বাকি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম
- 5
এবার একটা পাত্রে ময়দাটা নিয়ে তাতে সাদা তেল ও নুন মিশিয়ে ময়ান দিয়ে নিলাম
- 6
এবার এতে একটু একটু করে জল মিশিয়ে মিডিয়াম সফট্ মন্ড বানিয়ে নিলাম
- 7
এবার এই মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে ভেতরে বেশ কিছুটা করে পুর ভরে লেচি গুলো ভালো করে মুড়ে নিলাম
- 8
এবার একটু করে তেল বুলিয়ে লেচি গুলো হালকা হাতে লুচির আকারে বেলে ছাঁকা তেলে ভেজে তুলে নিলাম
- 9
ফোলা ফোলা গরম কচুরি গুলো আলুর দমের সাথে দারুন লাগে খেতে
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি