হাঁসের ডিমের ডেভিল (haser dimer devil recipe in Bengali)

Bhabani Sankar Bhattacharjee @cook_18146984
#আমারপ্রথমরেসিপি
হাঁসের ডিমের ডেভিল (haser dimer devil recipe in Bengali)
#আমারপ্রথমরেসিপি
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদাবাটা, টমেটো পিউরি দিয়ে কষিয়ে হলুদ, জিরে ও কুঁচনো কাঁচা লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এবার সেদ্ধ আলু মিশিয়ে ভালো করে রান্না করতে হবে। নামানোর আগে ভাজা মশলা (জিরে ও শুকনো লঙ্কা টেলে নিয়ে হাফ গুঁড়ো) ও ধনেপাতা ছড়িয়ে নামাতে হবে।
- 2
কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে এবার হাফ ডিমের টুকরো নিয়ে ওই আলুর তরকারির দিয়ে পুরো কোটিং করতে ও গোটা ডিমের শেপ দিতে হবে ও কাঁচা ডিমে চুবিয়ে ব্রেডক্রেম মিশিয়ে আবার দ্বিতীয় বার ডিমে চুবিয়ে আবার ব্রেডক্রম ভালো করে মাখিয়ে মিডিয়াম আঁচে লাল করে ভেজে তুলতে হবে। পরিবেশনে স্যালাড ও কাসুন্দি দিয়ে পরিবেশন করুন হাঁসের ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11276046





মন্তব্যগুলি