বাদশাহী চিংড়ি (badshahi chingri recipe in Bengali 0
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি গুলো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে সরষের তেলে হালকা বাদামী করে ভেজে তুলে নিলাম
- 2
জয়িত্রী, দারচিনি, জিরে, এলাচ ও লবঙ্গ একসাথে শুকনো খোলায় কিছুক্ষণ নেড়ে নিলাম এবং তারপর আমন্ড বাদাম গুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম
- 3
এবার এই ভাজা উপকরণ গুলোর সাথে টকদই-টা মিশিয়ে ভালো করে পেস্ট করে নিলাম
- 4
এবার চিংড়ি ভাজার পর প্যানে যেটুকু তেল পড়ে আছে সেটা থেকে ১/২ টেবিল চামচ তেল গ্ৰেভির জন্য ব্যবহার করা হবে
- 5
ঐ তেলে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম
- 6
এবার এই পেঁয়াজের ওপর চিনিটা ছড়িয়ে লালচে করে ভেজে নিলাম
- 7
এবার থেঁতো করা আদা-রসুনটা দিয়ে নেড়ে নিলাম
- 8
এবার তৈরী করে রাখা পেস্টটা ঢেলে দিয়ে নেড়ে নিলাম
- 9
এবার সমস্ত গুঁড়ো মশলা ও নুন একসাথে ঢেলে নেড়ে নিলাম
- 10
বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা শুকনো শুকনো হয়ে এলে ভাজা চিংড়ি গুলো দিয়ে দিলাম
- 11
সবকিছু কিছুক্ষণ নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিলাম
- 12
সবশেষে ধনেপাতা কুচি ও কসুরী মেথি ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম
- 13
বাদশাহী চিংড়ি পরিবেশন করার জন্য একদম তৈরী
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি