লাটকা খিচুড়ি(latka khichuri recipe in Bengali)
#ইবুক, পোষ্ট_50
রান্নার নির্দেশ
- 1
সব উপকরণ এক জায়গায় করে নিতে হবে
- 2
চাল ও ডাল আলাদা আলাদা করে ধুয়ে রাখতে হবে
- 3
একটা পাত্রে তেল গরম হলে গোটা জিরে ও গরম মসলা ফোড়ন দিতে হবে ও তেজপাতা ও শুকনোলঙ্কা ফোড়ন দিতে হবে
- 4
ফোরনের সুগন্ধ বের হলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তারপর ওর মধ্যে রসুন বাটা দিয়ে ভাজতে হবে
- 5
রসুনের কাঁচাগন্ধ চলে গেল তারপর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর টমেটো কুচি দিয়ে নাড়তে হবে
- 6
টমেটো একটু নরম হলে তারপর হলুদের গুড়ো দিয়ে কষাতে হবে, ভালো করে কষান হয়ে গেলে চাল ও ডাল, মটরশুঁটি দিয়ে স্বাদমত নুন আর পরিমানমতো জল দিয়ে ফুটতে দিতে হবে
- 7
মাঝে মাঝে হাতা দিয়ে নাড়তে হবে চাল ও ডাল একবারে মিলে মিশে গেলে ও পুরোপুরি চাল ও ডাল একবারে গোলে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে ওপরে কিছুটা ঘী ছড়িয়ে গোল আলু ভাজা ও ডিম দিয়ে পরিবেশন করুন লাটকা খিচুড়ি|
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি