কুন্দাপুরা কোলি সারু (Kundapura Koli Saru)

#goldenapron2
#postno-15
#state-karnataka
এটি একটি মাঙ্গলোর এর জনপ্রিয় চিকেন ডিশ।মূলত নীর ধোসার সাথে এটি পরিবেশন করা হয়।মূল উপাদান এই রান্নার নারকেল তাই এটি খুবই সুস্বাদু হয় এই রান্নাটি।
কুন্দাপুরা কোলি সারু (Kundapura Koli Saru)
#goldenapron2
#postno-15
#state-karnataka
এটি একটি মাঙ্গলোর এর জনপ্রিয় চিকেন ডিশ।মূলত নীর ধোসার সাথে এটি পরিবেশন করা হয়।মূল উপাদান এই রান্নার নারকেল তাই এটি খুবই সুস্বাদু হয় এই রান্নাটি।
রান্নার নির্দেশ
- 1
চিকেন টা ধুয়ে পেস্ট করার মশলা গুলো ননস্টিক প্যান এ ড্রাই রোস্ট করে নিতে হবে ।
- 2
এরপর নারকেল টাও দিয়েও একটু শুকনো খোলা তে নাড়তে হবে যতক্ষণ না লালচে ভাব হচ্ছে তারপর পুরো মশলা টা অল্প জল দিয়ে মিক্সার এ পেস্ট করে নিতে হবে।
- 3
এবার ননস্টিক প্যান এ গোটা জিরে আর কারিপাতা ফোড়ন দিয়ে পিয়াজ কুচি গুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
- 4
এরপর টমেটো কুঁচি গুলো দিয়েও ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটো টা পুরো মিশে যাচ্ছে।
- 5
এবার ম্যারিনেট করে রাখা চিকেন টা দিয়ে গ্যাস টা ফুল করে ভালো করে চিকেন টা নাড়াচাড়া করে তারমধ্যে আগে থেকে করে রাখা মশলা টা দিয়েও খুব ভালো করে কষাতে হবে।এরপর খুব অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে চিকেন সেদ্ধ হতে দিতে হবে।
- 6
চিকেন টা প্রায় সেদ্ধ হলেই নারকেল দুধ টা দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নিয়ে গ্রেভি টা ঘন হয়ে এলেই নাবিয়ে নিতে হবে।রুটি বা নীর ধোসার সাথে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি