রান্নার নির্দেশ
- 1
আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিতে হবে।
- 3
ফোড়নের গন্ধ বেরালে ওর মধ্যে ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে ২ মিনিট ভেজে নিতে হবে।
- 4
এরপর আলুর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও মটরশুঁটি দিয়ে আরো কিছুক্ষন ভেজে নিতে হবে।
- 5
এরপর কড়াইতে আলু ও মটরশুঁটির মধ্যে টমেটো পিউরি দিয়ে, আরো ১ মিনিট সেদ্ধ করে নিতে হবে।
- 6
নামানোর আগে ভাজামশলা আর ঘি ছড়িয়ে আলুর দম নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11435528




মন্তব্যগুলি