ডিম এর ডেভিল (dimer devil recipe in Bengali)

#goldenapron3
#ডিমের রেসিপি
ডিম এর ডেভিল (dimer devil recipe in Bengali)
#goldenapron3
#ডিমের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই পিঁয়াজ, লঙ্কা এবং রসুন ভালো করে কুচিয়ে নিতে হবে। আর আলু সেদ্ধ করে হাতের সাহায্যে খুব ভাল করে মেখে নিতে হবে।
- 2
এবার একটি কড়াইয়ে ৩ টেবিল চামচ সাদা তেল দেব, তেল গরম হলে পেঁয়াজ, লঙ্কা এবং রসুন কুচি খুব ভাল করে ভেজে নেবো।
- 3
তারপর আলু সেদ্ধটা ওতে দিয়ে একে একে নুন,লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দেব এবং খুব ভালো করে নেড়ে তৈরি করে নেব আলুর মিশ্রণটা।
- 4
এবার আগের থাকতে যে ডিম গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি এবং আলুর যে মিশ্রণটা বানিয়ে রেখে ছিলাম সেটা দিয়ে ডিম টাকে চারিদিক থেকে মুড়িয়ে নিচ্ছি।
- 5
এবার আগে থাকতে বেসন এবং এক চিমটি নুন দিয়ে গুলে রেখেছিলাম পাতলা করে। সেই মিশ্রণে ডেভিল টাকে চুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো র মধ্যে দিয়ে দেবো।
- 6
এইবার বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব এবং হাতের সাহায্যে ভালো করে একটা লম্বাটে আকার দিয়ে একে একে সমস্ত ডেভিলগুলো গড়ে নেবো।
- 7
এরপর কড়াইতে তেল দেবো এবং তেল খুব ভাল করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দেব এবং একে একে ডেভিল গুলো ছেড়ে দেবো। একপিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে গরমাগরম ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি