ডিমের ডেভিল (dimer devil recipe in Bengali)
#ডিমের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম গুলো মাঝ বরাবর অর্ধেক করে কেটে নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।
- 2
এরপরে ডিম গুলো অল্প তেলে স্যালোফ্রাই করে নিতে হবে।
- 3
অন্যদিকে সিদ্ধ করে রাখা আলু, গাজর, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা বাটা, ভাজা জিরার গুঁড়া, নুন একসাথে ভালো করে মেখে নিতে হবে।
- 4
এরপর ভেজে রাখা ডিম গুলোকে ওই মসলা দিয়ে সবদিক থেকে ভালো করে প্রলেপ দিয়ে চপের আকারে গড়ে নিতে হবে।
- 5
এরপর চপগুলোকে কর্নফ্লাওয়ার এ কোট করে নিতে হবে তারপর ওগুলো ব্রেডক্রামস এ কোট করে ডুবো তেলে আঁচ কমিয়ে লালচে করে ভেজে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11468043






মন্তব্যগুলি