বাঁধাকপি ঘন্ট (badhakopi ghonto recipe in Bengali)
#আলুর রেসিপি
রান্নার নির্দেশ
- 1
বাঁধাকপি কুচি করে কেটে নিন এবং আলু ছোট ছোট করে কেটে নিন
- 2
প্যানে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা ফোঁড়ন দিন
- 3
আলু দিয়ে দিন এবং ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 4
এবার আদা বাটা ও ধনে জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 5
টমেটো পিউরি ও লাল লঙ্কার গুঁড়ো দিন এবং ভালো করে ভাজুন
- 6
বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিন এবং আঁচ কমিয়ে রান্না করুন যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়
- 7
পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11523753




মন্তব্যগুলি