দম বিরিয়ানি (dum biriyani recipe in Bengali)
#আমারপছন্দেররেসিপি
রান্নার নির্দেশ
- 1
চাল ভালো ভাবে ধুয়ে স্টিমে দিতে হবে যাতে ভাত একটু ঝরঝরে থাকে,চিকেন ধুয়ে দই,হলুদ- নুন,লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ, আদা-রসুন পেস্ট ও বিরিয়ানী মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে।
- 2
ভাত নামিয়ে বোরো পাত্রে ছড়িয়ে রাখতে হবে,এবার কড়াইতে তেল গরম হলে কুচনো পেঁয়াজ এর বেরেস্তা করে রাখতে হবে,তেলে গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিতে হবে,চিকেন কোষা হয়েগেলে তাতে কেওরার জল দিয়ে নামিয়ে নেবো।
- 3
একটা ছড়ানো হাঁড়ি বা দেচকি তে প্রথমে ঘি বুলিয়ে নিয়ে তাতে দুধ,টক দই দিয়ে নেবো।এবার চিকেন এর গ্রেভি র কিছুটা চিকেন আর আলু সাজিয়ে নেবো,তার ওপরে কিছুটা ভাত এবং সঙ্গে কিছুটা বেরেস্তা সাজিয়ে দেবো আর এভাবেই লেয়ার করে চিকেন ভাত ও বেরেস্তা সাজিয়ে নেব।প্রত্যেকটা ধাপের সাজানোর সময় বিরিয়ানী মশলা,নুন,চিনি, কেওড়ার জল এবং ঘি অল্প করে ছড়িয়ে দেবো।সব শেষে মিথ্যা আতর দিয়ে দিতে হবে।
- 4
পাত্রটিকে এবার ঢাকনা দিয়ে মুখটা আটা দিয়ে ভালো করে বন্ধ করে নিতে হবে,এরপর একটা ছোট জাগায় জল নিয়ে বিরিয়ানীর পাত্রটিকে আধ ঘন্টামত লো স্টিমে রেখে দিলেই রেডি টু ইট আমার বিরিয়ানী।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি