গার্লিক ব্রেড (garlic bread recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটিতে ইস্ট,চিনি আর অল্প 2টেবিল চামচ চিনি দিয়ে একটা মিশ্রন বানাতে হবে,5মিনিট এই ভাবে রেখে দিতে হবে,বুদ বুদ হলে বুঝতে হবে ইস্ট তৈরি।
- 2
এবার ওই ইস্ট এ ময়দা,নুন,সাদা তেল,গুঁড়ো দুধ আর সল্প পরিমান উষ্ম গরম জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে।ঢাকা দিয়ে 1ঘন্টা রেখে দিতে হবে।
- 3
1ঘন্টা বাদে আবার একটু ঠেসে মেখে গোল করে অল্প ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিতে হবে।
- 4
একটা বাটিতে হাফ মাখন,মিক্স হার্ব,আরিগ্যনো, 1/2টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো মিশ্রন বানিয়ে ওই বেলে রাখা রুটির মধ্যে হাফ এ মাখিয়ে দিতে হবে,পুরো না।তারপর ওর মধ্যে চিজ দিয়ে যে অংশ মাখানো নেই সেটা দিয়ে চেপে আঙ্গুল দিয়ে চেপে মুখটা বুজিয়ে দিতে হবে।তারওপর বাকি মাখন মাখিয়ে বাকি চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে।
- 5
এবার বেকিং ট্রে মাখন মাখিয়ে ব্রেড টা রেখে প্ৰিহিট ওভেন এ প্রথমে 200ডিগ্রিতে 10মিনিট বেক করে,একটু স্ট্যাডিং সময়ে রেখে আবার 170ডিগ্রিতে 7-10মিনিট বেক করলেই তৈরি সুস্বাদু গার্লিক ব্রেড।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি