গ্রিলড গার্লিক ভেটকি ফিস (grilled garlic bhetki fish recipe in Bengali)

Rickta Dutta @cook_12056090
খুব সহজ কিন্তু সাস্থকর রেসিপি এটি।
গ্রিলড গার্লিক ভেটকি ফিস (grilled garlic bhetki fish recipe in Bengali)
খুব সহজ কিন্তু সাস্থকর রেসিপি এটি।
রান্নার নির্দেশ
- 1
মাছ পরিস্কার করে ধুয়ে নিয়ে পেট চিড়ে নিন। মাছের গা দু পিঠ ছুড়ি দিয়ে চিড়ে রাখুন।
- 2
এবার কিচেন টাওল দিয়ে মাছ মুছে নিন। নুন,লেবুর রস মেখে ১০ মিনিট ঢেকে রাখুন। রসুনের আচার থেতো করে নিন।
- 3
দশ মিনিট পরে একটি পাত্রে ওয়েল সহ বাকি সব মশলা দিয়ে মাছ ভালো করে মেখে নিন।
- 4
এবার বেকিং ডিসে ওয়েল ব্রাশ করে মাছ রাখুন। ঢাকা দিয়ে দিন ১০ মিনিট এর জন্য।
- 5
আলু,ফুলকপি মাইক্রো বাটিতে জল দিয়ে ফুল পাওয়ারে ৯ মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে জল ঝরিয়ে মাছের মশলার বাটিতে দিয়ে মশলা মেখে নিন আলতো হাতে। টমেটো তেও মশলা মেখে নিন। মাছের পাস দিয়ে বেকিং ডিসে রাখুন।
- 6
১৮০° প্রীহিট করা ওভেনে ১৮ মিনিট সব বেক করে নিন। মাঝে ৯ মিনিটে একবার উল্টে দেবেন।
- 7
নামিয়ে উপর দিয়ে পেঁয়াজ কলি কুচো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11642797





মন্তব্যগুলি