পনির টিক্কা(Paneer tikka recipe in Bengali)

Sananda Bhattacharyya @cook_12372036
পনির টিক্কা(Paneer tikka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে বেসন, টকদই, নুন, অল্প সাদা তেল ভালো করে ফেটিয়ে নিতে হবে
- 2
এর পরেতে লেবুর রস, গোলমরিচের গুড়ো,ধনে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো যোগ করতে হবে এবং ভালো করে মিশিয়ে দিতে হবে
- 3
এরপর এর মধ্যে পনির কিউব বেলপেপার ও পেঁয়াজ যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 4
এবার এটি 15 মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে হবে
- 5
15 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিতে হবে
- 6
কাবাব কাঠির ভিতর ক্যাপসিকাম, পেঁয়াজ ও পনির কিউব গুলি একটি একটি করে গেঁথে দিতে হবে
- 7
প্যানে সাদা তেল ব্রাশ করে পনির টিক্কা গুলি উভয় দিক ভালো করে সেঁকে গরম গরম পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11645333




মন্তব্যগুলি