জাফরানী পনির টিক্কা (jafrani paneer tikka recipe in Bengali)

জাফরানী পনির টিক্কা (jafrani paneer tikka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে পনির কে কিউব করে কেটে নিতে হবে ।
- 2
এবার 3 রকমের ক্যাপসিকাম কে কিউব করে কেটে নিতে হবে ।
- 3
জাফরান কে দুধ মিশিয়ে 30 মিনিট এর জন্য রেখে দিতে হবে ।
- 4
দই টা একটা বড় বাটিতে ঢেলে নিতে হবে ।
- 5
এবার ওতে আদা- রসুন বাটা, জাফরান, চাট মসলা, হলুদ গুঁড়া, লাল লংকা র গুঁড়া, কাশ্মীর লাল লংকা র গুঁড়া, সর্ষে র তেল, বেসন, নুন কে ভাল করে মিশিয়ে দিতে হবে ।
- 6
এবার ওতে পনির, পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে ভাল করে মাখিয়ে 30 মিনিট এর জন্য রেখে দিতে হবে ।
- 7
30 মিনিট পর একটা স্কুআরে ম্যারিনেট করা পনির ও সবজি কে গেঁথে নিতে হবে ।
- 8
এবার একটা গ্রিল প্যান বা তাওয়া তে বাটার বা সাদা তেল ছড়িয়ে দিতে হবে ও তার উপর স্কুআরটা রেখে দিতে হবে ।
- 9
ঢিমে আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে পনির এর সব দিক সেঁকে নিতে হবে ।
- 10
এই সময় গ্যাস এর আঁচ কমিয়ে রাখতে হবে নাহলে পনির ও সবজি গুলো পুড়ে যাবে ।
- 11
মাঝে মাঝে একটু গলানো মাখন পনির এর গায়ে লাগিয়ে দিতে হবে ।
- 12
যখন সব দিক ভাল করে সেঁকা হয়ে গিয়ে বাদামি রং ধরবে তখন আঁচ থেকে নামিয়ে নিতে হবে ।
- 13
চাটনি র জন্য সব সামগ্রি কে নিয়ে এক সাথে বেটে নিতে হবে ।
- 14
তৈরী পনির টিক্কা কে চাটনি র সাথে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি