রেড ভেলভেট ঢোকলা স্যান্ডউইচ (red velvet dhokla sandwich recipe in Bengali)

রেড ভেলভেট ঢোকলা স্যান্ডউইচ (red velvet dhokla sandwich recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বিটের খোসা ছাড়িয়ে বেটে রস ছেঁকে নিতে হবে ।
- 2
বেসন টা ভাল করে চেলে নিতে হবে যাতে কোন দানা না থাকে ।
- 3
এবার বিট জুস আর জল মিশিয়ে 1 কাপ পরিমাণ করে নিতে হবে ।
- 4
এবার ঐ বিট জুস এর সাথে নুন, হিং, আদা বাটা, লাল লংকা র গুঁড়া ও একটু চিনি মিশিয়ে ভাল করে গুলে নিয়ে বেসন এ মিশিয়ে দিতে হবে ।
- 5
বেসন টা ভাল করে মিশিয়ে দিতে হবে ।
- 6
এবার এই ব্যটারে 2 চামচ সাদা তেল এড করতে হবে ।
- 7
আমি এখানে লাল রঙের জন্য লংকা র গুঁড়া মিশিয়েচি । আপনারা চাইলে কাঁচা মরিচ বাটা ও দিতে পারেন বা ঝাল ছাড়াই করতে পারেন ।
- 8
বিট মিষ্টি হয় তাই নিজের সাদ মত চিনি ব্যবহার করবেন ।
- 9
ব্যটারে লেবুর রস দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে ।
- 10
এবার এই ব্যটার টা ঢাকা দিয়ে 30 মিনিট এর জন্য রেখে দিতে হবে ।
- 11
30 মিনিট পর দেখবেন টার টা অনেক টা ফুলে গেছে ।
- 12
এই সময়ে ঢোকাল স্টিম করার জন্য স্টিমার রেডি করে নিতে হবে ।
- 13
এবার ব্যটারে খাবার সোডা ও 1 চামচ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে ।
- 14
সোডা মেশানোর পর বেসন টা অনেক টা ফুলে যাবে ।
- 15
এবার যে বাটিতে ঢোকাল স্টিম করবেন তাতে অল্প তেল মাখিয়ে ব্যটার টা ঢেলে দিন ।
- 16
এবার ঐ বাটিটা স্টীমার এ বসিয়ে দিন ।
- 17
আমি এই ঢোকাল রাইস কুকারে করেছি । আমার 10 মিনিট সময় লেগেছে ।
- 18
আপনারা নিজের সুবিধা মত করবেন ।
- 19
স্টীমার এ দেওয়ার 7- 10 মিনিট পর একটা ছুরি ঢুকিয়ে চেক করে নেবেন । যদি ছুরি টা পরিস্কার বেরিয়ে আসে তাহলে বুঝবেন হয়ে গেছে আর যদি কিছু লেগে থাকে তাহলে আরও কিছু সময় স্টিম করবেন ।
- 20
এবার চাটনি বানানোর জন্য ধনেপাতা, টক দই, নুন, কাঁচা মরিচ, সাদ মত নুন, অল্প চিনি, গাঠিয়া ও অল্প জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে ।
- 21
এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে সরষে, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ ফোড়ন দিতে হবে ।
- 22
ফোড়ন থেকে সুগন্ধ বেরলে ওতে 1 কাপ পরিমাণ জল দিতে হবে ।
- 23
এই ফোড়ন এর জলে সাদ মত নুন ও চিনি মিশিয়ে দিতে হবে ।
- 24
জল টা নামিয়ে 4- 5 মিনিট এর জন্য রেখে দিতে হবে যাতে গরম টা একটু কে যায় । ফুটন্ত জল দেওয়া যাবে না । আর ঢোকাল ও হালকা গরম থাকবে খুব বেশি নয় । এই 2 টো জিনিস কে খেয়াল রাখতে হবে ।
- 25
একটা চামচে করে জল টা ঢোকালা তে ভাল করে ছড়িয়ে দিতে হবে ।
- 26
জল মেশানোর পর ঢোকালা 1 ঘণ্টা র জন্য রেখে দিতে হবে ।
- 27
পরিবেশন করার সময় নিজের ইচ্ছে মত আকারে কেটে নিতে পারেন ।
- 28
একটা ঢোকালা র উপর চাটনি ছড়িয়ে তার উপর আরও একটা ঢোকালা রেখে স্যান্ডউইচ এর মত করে নিতে হবে ।
- 29
তৈরী হয়ে গেলো স্যান্ডউইচ ঢোকালা ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি