রোজ ফ্লেভারড স্টীম সন্দেশ (rose flavoured steam sandesh recipe in Bengali)

Sananda Bhattacharyya @cook_12372036
রোজ ফ্লেভারড স্টীম সন্দেশ (rose flavoured steam sandesh recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ছানা ভালো করে হাত দিয়ে পিষে মিহি করে নিতে হবে
- 2
এরপর এর মধ্যে খোয়াখীর গ্রেট করে মেশাতে হবে
- 3
এরপর এতে চিনির গুঁড়ো এলাচ কাজু কিসমিস দিয়ে আবার ভাল করে মিশিয়ে নিতে হবে
- 4
প্যানে ঘি দিতে হবে
- 5
ঘি গরম হয়ে গেলে এর মধ্যে এই মিশ্রণটি দিয়ে ভাল করে নাড়তে হবে
- 6
কড়াই থেকে ঘি ছাড়তে থাকলে বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে
- 7
এরপর নামিয়ে রোজ ফ্লেভার যোগ করতে হবে এবং একটি বক্সের গায়ে ঘি মাখিয়ে নিতে হবে
- 8
এই বক্সের মধ্যে এই পাকটি রাখতে হবে এবং উপর থেকে একটি চামচের সাহায্যে সেট করে চারদিক সমান করে বসিয়ে দিতে হবে
- 9
আধঘন্টা পর ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে কুড়ি মিনিট
- 10
কুড়ি মিনিট পর ফ্রিজ থেকে বার করে চৌকো করে কেটে উপরে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রোজ ফ্লেভারড সন্দেশ
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11747573



মন্তব্যগুলি