চীজি পটেটো ম্যাগি স্ট্রিপস্ (cheesy potato maggi strips recipe in Bengali)

#শিশুদের প্রিয় রেসিপি
চীজি পটেটো ম্যাগি স্ট্রিপস্ (cheesy potato maggi strips recipe in Bengali)
#শিশুদের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে সেদ্ধ করা আলু নিয়ে ভাল করে মেখে নিতে হবে।
- 2
এবার সেদ্ধ আলুর মধ্যে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ম্যাগি মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 3
তারপর তাতে গ্রেট করা চিজ দিয়ে আবারো ভালো করে মেখে নিতে হবে।
- 4
এবার মাখা আলু থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাতে লম্বা এবং মোটা শেপের ল্যাংচা আকারে গড়ে নিতে হবে।
- 5
তারপর সমস্ত গুলো করে নিয়ে নরমাল ফ্রিজে এক ঘণ্টা রেখে দিতে হবে সেট হওয়ার জন্য।
- 6
অন্যদিকে ম্যাগি বেশি পরিমাণ জলে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে একটা প্লেটে পাতিয়ে রাখতে হবে যাতে জলটা একদম শুকিয়ে যায় গা থেকে।
- 7
আলাদা একটা পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা সাথে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।
- 8
এবার একঘন্টা পরে ফ্রিজ থেকে পটেটো স্ট্রিপস্ গুলো বার করে নিতে হবে।
- 9
এবার ওই পটেটো স্ট্রিপস্ গুলোর গায়ে প্রথমে ম্যাগি জড়িয়ে দিতে হবে তারপর শুকনো কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে হবে একবার।
- 10
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে পটেটো ম্যাগি স্ট্রিপস্ গুলো দিয়ে লালচে করে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে।
- 11
তারপর সেগুলো কে প্লেটে সাজিয়ে স্যালাড অথবা টমেটো সস সহযোগে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি