জেব্রা কেক(zebra cake recipe in Bengali)
#শিশুদের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ
- 1
পার্চমেন্ট পেপার কে ভাল করে গ্রিজ করে 9ইঞ্চি কেক প্যানে এ রাখুন। প্রিহিট করুন 10 মিনিটের জন্য ওভেনকে 350 ডিগ্রী ফারেহাইট বা 180 ডিগ্রি সেন্টিগ্রড এ। একটি বড় পাত্রে শুকনো উপাদান গুলো ভালো করে মেশান। একপাশে রেখে দিন।
চিনি, তেল, দই এবং ভ্যানিলা এসেন্স মিশ্রণ করুন যতক্ষণ না এটি ঘন আর ক্রিমী হয়। কাটা এবং ফোল্ড পদ্ধতিতে এটিতে শুকনো মিশ্রণটি দিন যতক্ষণ মসৃণ হয়। - 2
অন্য একটি বাটিতে চকোলেট কেকের বাটারের জন্য শুকনো উপাদানগুলি মিশিয়ে তরল উপাদানগুলি দিন । তারপরে আপনি ক্রিমি টেক্সচার না পাওয়া পর্যন্ত কাটা এবং ফোল্ড পদ্ধতিতে মেশান যতক্ষণ না মসৃণ হয়।
- 3
তৈরি প্যানে ব্যাটারের স্তর তৈরি করতে প্রতিটি মিশ্রন এক টেবিল চামচ ব্যবহার করুন। প্যানের মাঝামাঝি থেকে শুরু করুন, এক চামচ সাদা মিশ্রন নিয়ে তারপরে তার উপর এক চামচ চকোলেট মিশ্রন যুক্ত করুন এবং সমস্ত মিশ্রন ব্যবহার না হওয়া অবধি এই পদক্ষেপগুলি পুনরাবৃত্তি করুন। মার্বেল ডিজাইন তৈরি করতে ছুরি বা কাঁটা দিয়ে কোনাকুনি দিয়ে কাটতে হবে।
- 4
40 মিনিটের জন্য বেক করুন ওভেন এ। টুথপিক কেক ঢুকি হ্যাঁযদি সেটি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে ভালো করে বেক হয়েছে।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি