সোয়া চিলি (soya chilli recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সোয়াবিন গুলিকে গরমজলে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। তার পর জল ভালো করে ছেকে নিতে হবে। ঠাণ্ডা জলে একটু ধুয়ে নেওয়া যেতে পারে। আদা, রসুন ও টম্যাটো র পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
সব সবজি ও মশলা গুছিয়ে নিতে হবে। আদা, রসুন, টম্যাটো র পেস্ট বানিয়ে রাখতে হবে।
- 3
অন্য প্যানে সামান্য তেল দিয়ে তাতে পেয়াজ, ক্যাপসিকম ও ফালি করে রাখা লঙ্কা দিয়ে ভাজতে হবে, আাদা রসুন এর পেস্ট টাও যোগ করতে হবে।
- 4
ম্যারিনেশন এর জন্য ২ টেবিল বেসন, লবন, লঙ্কারগুড়ো, হলুদগুড়ো, লেবুর রস আদা রসুন, টম্যাটোর পেস্ট দিয়ে মেখে নিতে হবে, ১৫ মিনিট রেস্ট এ রাখতে হবে।
- 5
ম্যারিনেশন করা সোয়াবিন গুলিকে সামান্য ভেজে নিতে হবে।
- 6
এর পর ভেজে রাখা সোয়াবিন গুলি ঢেলে দিতে হবে, আগের পেয়াজ, ক্যাপসিকম ভাজার প্যানে, এবার পরিমান মতো লবন, সয়াসস্, টম্যাটোসস্ দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 7
৫-৭ মিনিট এদিক ওদিক করে নেড়েচেড়ে নিলেই আমাদের সোয়া চিলি রেডি।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (3)