আচারি লঙ্কা ফ্রাই(aachari lonka fry recipe in Bengali)

Sukla Banerjee @sukla_banerjee
#লকডাউন রেসিপি
আচারি লঙ্কা ফ্রাই(aachari lonka fry recipe in Bengali)
#লকডাউন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে ভিনিগার দিন। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখুন। লঙ্কা গুলি লম্বালম্বী ভাবে চিরে বীজ বাদ দিয়ে রাখুন।
- 2
এবার একটি বাটিতে বেসন, নুন, চিনি, জোয়ান, লঙ্কাগুঁড়ো, কালোজিরে ও খাবার সোডা দিয়ে ভাল করে গুলে নিন।
- 3
এবার ভিনিগারে ভেজানো পেঁয়াজ চামচে করে নিয়ে লঙ্কার ভেতরে পুরে ফেলুন।
- 4
এর পর একটা করে পুর ভরা আচারি লঙ্কা বেসনের গোলায় ডুবিয়ে গরম ডুবো তেলে ভেজে তুলে রাখুন।
- 5
এবার লঙ্কার ফ্রাই গুলো স্ন্যাকস হিসাবে সসের সাথে বিকেলে খেতে পারেন, আবার ডাল দিয়ে দুপুরে ভাতের সাথেও জমবে ভাল, এই লকডাউনে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12057206






মন্তব্যগুলি (4)