পঞ্চরত্ন (Pancharotno Recipe in Bengali style)

#lockdown recipe
লকডাউন এর বাজারে যদি মাছ মাংস বা ডিম না পান ,শুধু সবজি পাচ্ছেন চিন্তা নেই ঝটপট বানিয়ে ফেলুন পঞ্চরত্ন ।
রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে পাঁচ মিশালি সবজির নিরামিষের তুলনা হয় না। এই রেসিপিটি আপনি যেকোনো ভাত রুটি কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর এটি স্বাস্থ্যকরও বটে। বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এই নিরামিষ স্বাদে ও পুষ্টিতে সমান।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজিগুলো ধুয়ে কেটে নিতে হবে ।
- 2
এরপর কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। ফোড়ন টা লাল লাল হলে ধুয়ে কেটে রাখা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ভালোমতো ভেজে নিতে হবে । সবজিগুলো ভালোভাবে ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্না করার পর খেতেও ভালো লাগবে । এরপর আলুগুলো দিয়ে দিতে হবে । ১ মিনিট মতো ভাজতে হবে । এরপর গাজর, কাঁচকলা টা দিয়ে দিতে হবে । আবার ভালোমতো ভেজে নিতে হবে । এরপর ক্যাপসিকাম, টমেটো কুচি টা দিয়ে দিতে হবে । আবার ও ভালোমতো ভেজে নিতে হবে । সবজিগুলো ভাজা হয়ে গেলে নুন হলুদ দিতে হবে।
- 3
এরপর মশলা গুলো একে একে দিয়ে দিতে হবে। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালোমতো মিশিয়ে নিতে হবে। ভালোমতো মিশে গেলে পরিমাণমতো জল দিয়ে দিতে হবে। ১৫ মিনিটের জন্যে ঢেকে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় । ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে গ্যাস থেকে নামানোর আগে গরম মসলা টা দিয়ে দিতে হবে । নিরামিষ তরকারি তাই একটু ঘি দিয়ে দিতে হবে ।
- 4
তৈরী পঞ্চরত্ন।
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)