বাসন্তী পোলাও (basanti polau recipe in Bengali)

#লকডাউন রেসিপি
বাসন্তী পোলাও হলো বাঙ্গালীদের মিষ্টি পোলাও। পোলাওটা হলুদ রং বলে, হলুদ পোলাও বলে। পোলাওটা নিরামিষ তাই পূজা-পার্বণে অন্নভোগ হিসেবে দেওয়া যায়। এটা সবজি, মাছ, মাংস বা ডিমের তরকারির সাথে পরিবেশন করা যায় ।
বাসন্তী পোলাও (basanti polau recipe in Bengali)
#লকডাউন রেসিপি
বাসন্তী পোলাও হলো বাঙ্গালীদের মিষ্টি পোলাও। পোলাওটা হলুদ রং বলে, হলুদ পোলাও বলে। পোলাওটা নিরামিষ তাই পূজা-পার্বণে অন্নভোগ হিসেবে দেওয়া যায়। এটা সবজি, মাছ, মাংস বা ডিমের তরকারির সাথে পরিবেশন করা যায় ।
রান্নার নির্দেশ
- 1
চালটা ১ ১/২ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর একটা বড় ছাকনিতে চালটা ঢেলে নিন । ১৫ মিনিট জল ঝরান ।
- 2
একটা কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ঢেলে দিন। মিডিয়াম হিটে গোল্ডেন-ব্রাউন করে ভেজে নিন। তারপর পাশে সরিয়ে রাখুন ।
- 3
এবার ঘি তে টেজপাতা, এলাচ থেঁতো, লবঙ্গ, দারচিনি আর জয়ত্রী মিডিয়াম হিটে ১ মিনিট সাঁতলে নিন । তারপর আদা বাটা কড়াইতে দিন। মিডিয়াম হিটে ১ মিনিট সাঁতলে নিন । এবার হলুদ গুঁড়ো কড়াইতে দিন। ৩০ সেকেন্ড মিডিয়াম হিটে সাঁতলে নিন ।
- 4
এবার ভেজানো চাল আর নুন কড়াইতে দিয়ে দিন । তারপর ভাল করে সব কিছু মেখে নিন। চালটা ভালো করে ৪ মিনিট মিডিয়াম হিটে ভাজন। মাঝেমধ্যে খুন্তি দিয়ে নাড়াতে হবে। এবার ভাজা কাজু বাদাম আর কিসমিস ঢেলে দিয়ে আরও ২ মিনিট চাল ভাজুন। চালটা ভাজা ভাজা হয়ে গেলে, জল দিয়ে ৭ মিনিট মিডিয়াম টু হাই হিটে ঢাকনা সহ রান্না করুন।
- 5
তারপরের ৭ মিনিট মিডিয়াম টু হাই হিটে ঢাকনা ছাড়া রান্না করুন। মাঝে মাঝে খুন্তি দিয়ে নিচের চালগুলো উপরে তুলে দিতে হবে । মোট ১৪ মিনিট চালটা রান্না করার পর গ্যাসটা বন্ধ করে দিন । চিনি আর গোলাপ জল ঢেলে দিন । ভাল করে মিশিয়ে নিন।
- 6
পোলাও টা ঢাকনা ছড়া ১০ মিনিট খোলা রাখুন আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নিচের চালগুলো উপরে তুলে দিন । পোলাও টা শুকিয়ে গেলে ঢেকে রাখবেন ।
- 7
১০ মিনিট পর সবজি, মাছ, মাংস বা ডিমের তরকারির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)