মোগলাই পরোটা (moghlai parota recipe in Bengali)
#গ্ৰীষ্মকালের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা, সাদাতেল, সামান্য নুন ও অল্প অল্প জল দিয়ে সফ্ট ডো বানিয়ে নিতে হবে, এর ওপরে সাদাতেল মাখিয়ে ১০ মিনিট একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
- 2
এবার আরেকটি পাত্রে ডিম ফাটিয়ে নুন, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ও বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
এরপর মেখে রাখা ময়দার ডো থেকে ৪টি লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে স্কয়ার আকারে বেলে নিতে হবে। এবার মাঝখানে ডিমের মিশ্রণ দিয়ে প্রথমে দু সাইড ভাঁজ করে দিতে হবে, খুব ভালো করে ভাঁজ করতে হবে যাতে ডিমের মিশ্রণ বেরিয়ে না যায়, ভাঁজ করা হয়ে গেলে চারধারে ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে।
- 4
এবার প্যানে সাদাতেল গরম হলে পরোটা দিতে হবে, সম্পূর্ণটা কম আঁচে ভাজতে হবে যাতে ডিমের মিশ্রণ কাঁচা না থাকে, কিছুক্ষণ পর চিমটি দিয়ে উল্টে দিতে হবে, দুদিক খুব ভালো করে ভেজে নিতে হবে।
- 5
তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম মোগলাই পরোটা আলুর তরকারি ও স্যালাড-সস সহযোগে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)