পাপড়ি চাট (paapri chaat recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আটা ময়দা সুজি সোডা নুন 1 টেবিল চামচ সাদা তেল আর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।2 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার আলু সব মশলা পেঁয়াজ লঙ্কা শশা ধনেপাতা কুচি ছোলা ভেজা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 3
তেঁতুলের কাথ চিনি আর জল দিয়ে ভালো করে গুলে মিষ্টি চাটনি করে নিতে হবে।
- 4
এবার মাখা টা থেকে লেচি কেটে বেলে কিছু গোল জিনিষ দিয়ে কেটে নিতে হবে।কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে।
- 5
কড়াই এ তেল গরম করে ভেজে নিতে হবে।
- 6
এবার ডিশে পাপড়ি সাজিয়ে নিতে হবে।উপর থেকে আলু মাখা দিতে হবে। উপর থেকে মিষ্টি চাটনি দিতে হবে।
- 7
তার উপরে একে একে শশা পেঁয়াজ ট্যমেটো সস্ ঝুরি ভাজা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12185747

















মন্তব্যগুলি (11)