মোচার চপ (mochar chop recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
মোচার চপ (mochar chop recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
আলু সেদ্ধ করে রাখুন। মোচা কুচানো গুলো অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে দিন। কড়াইতে ২ চামচ তেল দিন। সব রকম বাটা মশলা গুলো ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো দিয়ে পরিমাণমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। সেদ্ধ আলু স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিন। সাথে মোচা কুচি টা দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে দিন।
- 2
একটা পাত্রে বেসন খাবার সোডা কালো জিরে জোয়ান ভালো করে মিশিয়ে নিন। এর সাথে 1 চামচ গরম তেল মিশিয়ে দিন। জল দিয়ে বেসন গুলে নিন।এবার পুরটা নিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা চপ এর আকৃতি দিন। এর ওপর হালকা বেসমগুড়ো দুদিকেই মাখিয়ে দিন। এইভাবে যতগুলো হয় বানিয়ে নিন।
- 3
কড়াইতে তেল গরম করতে দিন। গরম তেলে একটা একটা করে সব ছেড়ে দিন। বাদামি বাদামি ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মোচার চপ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)