নরম ফুলকো ময়দার লুচি (naram fulko moidar luchi recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury @cook_12370899
নরম ফুলকো ময়দার লুচি (naram fulko moidar luchi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে ময়দা চেলে নিন। এবার ওর মধ্যে নুন,চিনি ও সাদা তেল দিয়ে দিতে হবে।
- 2
এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার প্রয়োজন মতো জল যোগ করে নরম ডো বানিয়ে নিতে হবে।
- 4
এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
- 5
চাকি বেলনাতে বেলার আগে একটু তেল লাগিয়ে নিতে হবে।এখন এই লিচি গুলিকে গোল করে বেলে নিতে হবে।
- 6
এবার কড়াইয়ে তেল গরম করে আঁচ কমিয়ে নিন। তেল বেশ গরম হওয়ার পরই তাতে লুচি দেবেন।
- 7
তেলে দেওয়ার সাথে সাথেই লুচি গুলি ফুলে উঠবে তখন তা উল্টেপাল্টে ভেজে নিন।
- 8
ভালো করে তেল ঝরিয়ে তুলে নিন।
- 9
পছন্দ অনুসারে ডাল কিংবা তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন এই নরম ফুলকো ময়দার লুচি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12305599





মন্তব্যগুলি (7)