কলার কেক (kolar cake recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
পাকা কলা দুটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। যাতে কোনোরকম দলা না থাকে।
- 2
একটি পাত্রে ডিম,দুধ, তেল নিয়ে ভালো করে ফেটাতে হবে যতক্ষন না ফুলে ওঠে ভালো করে।এবার ওই মিশ্রনে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটাতে হবে। সম্পূর্ণ চিনি দিয়ে ফেটিয়ে নেব।এবার ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হবে।এবার পাকা কলার মিশ্রণ দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব।
- 3
একটি আলুমিনিয়াম বাটি বা কেক মোল্ড তেল মাখিয়ে নেব। অল্প ময়দা ডাস্ট করে নিতে হবে অথবা একটি কাগজ কেটে তেল মাখিয়ে দিতে হবে। যাতে কেক বেক হবার পর ভালো ভাবে বেরিয়ে আসে।এবার ওই আলুমিনিয়াম বাটিতে ব্যাটার ঢেলে দেব।
- 4
যেহেতু চুলায় তৈরি করেছি।তাই একটি পাতিল বসিয়ে তাতে একটা স্টেন দিয়ে ১০ মিনিট গরম করে নিতে হবে।এবার কেকের বেকিং পাত্র টি পাতিলের মাঝে বসিয়ে দিতে হবে।এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে ৩০-৩৫ মিনিট বেক করতে হবে।
- 5
৩৫মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে।এবার কেক বের করে নিয়ে ইচ্ছেমতো কেটে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি