লুচি সাথে সোয়াবিনের দো পেঁয়াজা(luchi with soyabean er do peyaja recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স
লুচি সাথে সোয়াবিনের দো পেঁয়াজা(luchi with soyabean er do peyaja recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
লুচির জন্য প্রথমে ময়দার সাথে কর্ণফ্লাওয়ার,পরিমাণমতো নুন,এক চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর অল্প অল্প জল দিয়ে ভাল করে মেখে নিন। 15 মিনিট চাপা দিয়ে রাখুন। এবার নিচে কেটে তেল দিয়ে বেলে নিন। কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর একটা একটা করে ভেজে নিন। তৈরি হয়ে গেল ফুলকো লুচি।
- 2
সয়াবিনের বড়িকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে ভালো করে চেপে চেপে জল বার করে শুকনো করে নিন। এক চামচ ময়দা মাখিয়ে রেখে দিন। কড়াইতে 2 টেবিল-চামচ তেল দিন। সোয়াবিন কে হালকা করে ভেজে নিন। অন্য একটি পাত্রে তুলে রাখুন। আবার কড়ায় দু চামচ তেল দিন। রসুন টাকে বেটে এবার গরম তেলে ছেড়ে দিন। ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে পেঁয়াজ কুচো, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, পরিমাণমতো নুন, ধনেপাতা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 3
এবার কষানো মসলার ওপর টকদই ও সয়াবিন দিয়ে ভাল করে নাড়তে থাকুন। ক্যাপ্সিকাম টা কুচিয়ে রাখুন।ভালো করে কষানো হয়ে গেলে বেলপেপার,ক্যাপ্সিকাম ও পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে তার ওপর জল দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন।৫ থেকে ৭ মিনিট পর সোয়াবিন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)