রান্নার নির্দেশ
- 1
মুড়িকে ব্লেন্ড করে গুঁড়ো করে দু কাপ নিতে হবে।এবার মুড়ি, বেকিং পাউডার, গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ডো তৈরি করতে হবে।যেহেতু মুড়ি খুব শুকনো হয় তাই পানি খুব শোষণ করে।তাই কেয়ারফুলি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে ১০মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
- 2
এবার ১চামচ তেল দিয়ে ভালো করে মেখে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিতে হবে।মিষ্টি বানানোর সময় ও ভেজা কাপড় টা দিয়ে ঢেকে ঢেকে বানাতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
- 4
অন্য পাত্রে চিনি ও ১কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে এলাচ ও লেবুর রস দিয়ে একটু আঠালো সিরা বানিয়ে নিতে হবে।
- 5
সিরাতে ভাজা মিষ্টি গুলো দিয়ে ২-৩মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।১০মিনিট পর বা ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12333899




মন্তব্যগুলি