টেডী বিয়ার কিডী বান (teddy bear kiddy bun recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
লকডাউনের এই সময় বাচ্চাদের জন্য সুষমো এবং আকর্ষণীয় একটি খাবার টেডী বিয়ার বান। বাচ্চারা বান বা পাউরুটি খেতে চাইলেই চটজলদি বানিয়ে দিন বাচ্চাদের মনভোলানো দারুন মজার টেডী বিয়ার কিডী বান ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা,চিনি,ইষ্ট ও স্বাদমতো সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি।এবারে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি।এতে ১টে চামচ সয়াবিন তেল মাখিয়ে নিয়ে ভালো করে মরে গো বানিয়ে এয়ার টাইট বক্স এ রেখে দিয়েছিলাম ১ঘন্টা। ডো শক্ত হবেনা, খুবই নরম হবে।
- 2
১ঘন্টা পরে ডো ফুলে বাবল হয়ে যাবে। এবারে গো টা কে আবারো ভালোভাবে মেখে নিয়ে তা থেকে একটি টেডী বিয়ার সেইপ দিয়ে উপরে বিয়ের কুসুম ব্রাশ করে দিতে হবে।
- 3
এবারে একটি ননস্টপ হাঁড়িকে ঢাকনা দিয়ে ১০মিনিট প্রি হিট করে নিয়েছি।এবারে হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে একটি বান তৈরির প্যানে বাটার ব্রাশ করে বান টা বসিয়ে তাতে কিছু ক্যান্ডি দিয়ে সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে ২০মিনিট কুক করতে হবে।ঢাকনার ছিদ্র অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে।
- 4
ব্যাস, এভাবেই তৈরি করে নিন আপনার সোনামনির জন্য টেডীবিয়ার কিডী বান।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (15)