অড়হড় ডাল ফ্রাই (arhar dal fry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে ডাল ও জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে।
- 2
ডালটা সেদ্ধ হয়ে গেলে বাটিতে নামিয়ে তাতে সামান্য জল দিয়ে পাতলা করে নিতে হবে।
- 3
অন্যদিকে কড়াইতে সাদাতেল গরম করে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং গুঁড়ো, কারি পাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে ভালো করে ভাজতে হবে।
- 4
সমস্তটা ভাজা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো,স্বাদমতো নুন ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে আবারও ভাল করে মিশিয়ে নিতে হবে, তারপর ওর মধ্যে ডাল সেদ্ধটা মিশিয়ে দিতে হবে।
- 5
কিছুক্ষণ ফোটাতে থাকুন যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন ঘি ছড়িয়ে নামিয়ে ফেলুন অড়হড় ডাল ফ্রাই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12415569









মন্তব্যগুলি (5)