এগ ভেজিটেবিল চাওমিন (egg vegetable chowmin recipe in Bengali)

এগ ভেজিটেবিল চাওমিন (egg vegetable chowmin recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে তাতে চাওমিন সেদ্ধ করে নিতে হবে তারপর সেটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এবং জল ঝরিয়ে সামান্য সাদাতেল মাখিয়ে রাখতে হবে।
- 2
অন্যদিকে প্রত্যেকটা সবজি লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
- 3
এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে তাতে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর কড়াইতে সামান্য তেল গরম করে তাতে ডিমগুলো দিয়ে ভুজিয়া বানিয়ে নিতে হবে।
- 4
ওই কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এবং পরে সমস্ত সবজি আর স্বাদমতো নুন দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে।
- 5
সবজিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে এলে তাতে ভাজা ডিম ও চাওমিন দিয়ে হালকা আঁচে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট।
- 6
চাওমিনের সাথে সমস্ত সবজি ভাজা হয়ে গেলে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 7
শেষে টমেটো সস সহযোগে পরিবেশন করুন এগ ভেজিটেবিল চাওমিন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)