বেলের শরবত(bel er sharbat recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত উপকরণ এক জায়গায় করে নিতে হবে।
- 2
বেল টাকে ভালো করে চামচের সাহায্যে বার করে নিয়ে একটা প্লেটে সেটাকে নিয়ে সাথে সামান্য একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে আলাদা করে নিতে হবে।
- 3
তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আলাদা একটা বাটিতে তুলে নিতে হবে।
- 4
এবার মিক্সির মাঝারি জারে বেলের কাথ সাথে টক দই, চিনি এবং এলাচ দানা দিয়ে মিক্সিতে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
তারপর গ্লাসে বরফকুচি দিয়ে এবং বেলের শরবত ঢেলে ওপর থেকে সামান্য বাদাম কুঁচি এবং কয়েকটা কেশর ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12428958










মন্তব্যগুলি (4)