দই চিকেন (doi chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবং সমস্ত উপকরণ এক জায়গায় করে নিতে হবে।
- 2
অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে চিনি,গোটা জিরে,গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে।
- 3
ফোড়ন থেকে সুগন্ধি বেরোতে শুরু করলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হলে তাতে আদাবাটা রসুন বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে।
- 4
সমস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে মশলা ভাজা হয়ে গেলে তাতে টমেটো সস ও চিকেন দিয়ে সমস্তটা জোর আঁচে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে।
- 5
মাংস ভালো করে কষানো হয়ে গেলে তাতে নুন ও ফেটানো টকদই দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে, ভালোমতো কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত।
- 6
মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ঢাকা খোলা অবস্থায় আরো ১০ মিনিট রান্না করতে হবে যাতে আরো একটু ঘন হয়ে আসে, ১০ মিনিট পরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ তাহলেই তৈরি হয়ে যাবে দই চিকেন।
- 7
তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন দই চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)