গোয়ালন্দ স্টিমার চিকেন কারি(goalando steamer chicken curry recipe in Bengali)

Kasturee Saha @kasturee_saha44
গোয়ালন্দ স্টিমার চিকেন কারি(goalando steamer chicken curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পেয়াজ, আদা বড় বড় টুকরো করে কেটে নিতে হবে।সঙ্গে কয়েকটি আসতো ছোট পেয়াজ।কোন কিছু বাটা বা মিহি কুচানো হবে না।
- 2
কড়াইয়ে তেল গরম করে, মাংস, টুকরো করা পেয়াজ, আদা ও গোটা রসুন, হলুদ, লঙ্কা গুড়ো, কাচাঁ লঙ্কা সব একসঙ্গে মেখে দিয়ে দিতে হবে।তার সঙ্গে দিতে হবে ভেজে না রাখা আলু।
- 3
তারপর চাপা দিয়ে দিতে হবে।খানিকটা সেদ্ধ হয়ে এলে,ঢাকা খুলে টমেটোর বড় টুকরো, নুন ও পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিতে হবে।কম আচেঁ রান্না হবে।
- 4
মাংস সেদ্ধ হয়ে গেলে ২-৩ টে ডিম সেদ্ধ দিয়ে দিতে হবে।কারণ কেউ কেউ মাংস খাবেন না তাদের জন্য।আলাদা করে রান্না নয়,মাংসের ঝলে ডিম দেওয়া হতো।এবার ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12462468






মন্তব্যগুলি (6)