চিংড়ী পোলাও(chingri polau recipe in Bengali)
Sarbani Roy Chowdhury @cook_11754458
#মা স্পেশাল রেসিপি
চিংড়ী পোলাও(chingri polau recipe in Bengali)
#মা স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি পরিস্কার করে হলুদ গুড়ো দিয়ে মেখে রাখুন।
- 2
চাল 20 মিনিট ভিজিয়ে তুলে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। চাল সামান্য ঘি দিয়ে মেখে রাখুন।
- 3
কড়াইতে তেল গরম করে সাজিরে গোটা গরম মশলা ফোড়ন দিন। ছোট এলাচের দানা বার করে থেতো করে ফোড়ন দিতে হবে। জয়িত্রি হাত দিয়ে ভেঙ্গে ফোড়ন দিতে হবে।
- 4
এবার ওই কড়াতেই পেঁয়াজ কুচি ও চিংড়ি হাল্কা করে ভাজুন।এবার চাল ও কাজুবাদাম ভাজুন।চাল ভাজা সম্পুর্ন হলে চালের পরিমানের দ্বিগুন পরিমানজল দিন।
- 5
স্বাদমতো লবণ ও চিনি দিন। কিসমিস ও চেরা কাঁচালন্কা দিন। ঢাকা দিয়ে বেশী আঁচে চাল ফুটিয়ে আঁচ কম করে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করুন।
- 6
চাল সেদ্ধ হয়ে ঝরঝরে করে উপর থেকে ঘি দেয়ে পোলাও ঝাকিয়ে নিতে হবে। তারপর পরিবেশন পাত্রে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12539215



মন্তব্যগুলি (3)