চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

#প্রিয়জন রেসিপি
চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)
#প্রিয়জন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে রাখুন। কেশরটা দুধে ৫ মিনিট ভিজিয়ে রাখুন।
বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। ২ চামচ নুন,চারটে গোটা এলাচ ও ৫-৬ টুকরো দারচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে ভাত ফোটান। একটু শক্ত থাকতে নামিয়ে নিন। ভালো করে ফ্যান গেলে একপাশে সরিয়ে রাখুন। - 2
চিকেনটাকে টকদই, আদা, রশুন বাটা, নুন, চিনি, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর (২ ফোঁটা করে), বিরিয়ানি মশলা ১ চামচ ও ভাজা পেঁয়াজ কুচি দিয়ে ২ ঘন্টা মেখে রাখতে হবে। পারলে সারারাত ফ্রিজে রাখুন।
- 3
পাত্রে তেল গরম করে মাখা চিকেন ও বাকি বিরিয়ানি মশলা দিয়ে নাড়াচাড়া করুন।আন্দাজমতো নুন দিন। সেদ্ধ হয়ে গেলে একদম শুকনো করে কষে নিয়ে নামিয়ে রাখুন।
- 4
এরপর একটি বড় ডেকচিতে ঘি গরম করে ভাত অধের্কটা নিয়ে তা দিয়ে একটা আস্তরণ তৈরী করুন। তার ওপর রান্না চিকেন অধের্কটা দিন। এবার বাকি ভাতটা দিন ও পরে চিকেনটা দিন। দুধে ভেজানো কেশরের মধ্যে বাকি কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে দিন।এই মিশ্রণ টা, খোঁয়া, জাফরান গুঁড়ো, বাকি ভেজে রাখা পেঁয়াজ কুচি ভাতের ওপরে ছড়িয়ে দিন। ১৫ মিনিট দমে রান্না করুন। ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (7)