মাছের ডিমের পাতুরি(macher dimer paturi recipe in Bengali)

Sunanda Majumder @cook_23481267
মাছের ডিমের পাতুরি(macher dimer paturi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছের ডিম ভালো করে ধুয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিন। এবার সেটা ঠান্ডা হলে পিয়াজ কুচি, পেঁয়াজবাটা, রসুন বাটা, কাচা লংকা কুচি, ডাল বাটা,হলুদ, নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিন।
- 2
এবার ভালো মতো লাউ বা কলা (কলা পাতা হলে তেল মাখিয়ে একটু আগুনে সেঁকেনিতে হবে তাহলে পাতাটা নরম হবে,মুড়তে সুবিধা হবে) পাতা ধুয়ে নিয়ে তাতে খানিকটা করে ওই মাছের ডিমের মাখা টা দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।
- 3
এবার কড়াইতে অল্প তেল গরম করে পাতায় মোড়া ডিম টাকে অল্প আঁচে ভাঁজতে হবে। এই ভাবে দুই দিক ভালো করেভাজা হলে নামিয়ে নিন। পাতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12653146





মন্তব্যগুলি (4)