সয়াবিন কাটলেট (soyabean cutlet recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সোয়াবিন গুলোকে ৩ ঘণ্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল থেকে একটা আলাদা পাত্রে নিয়ে নিতে হবে।
- 2
এবার সয়াবিন গুলোকে মিক্সির জারে নিয়ে তাতে কাঁচা লঙ্কা, আদার টুকরো এবং রসুনের কোয়া দিয়ে পেস্ট করে নিতে হবে।
- 3
ওই মিশ্রণ আলাদা একটা পাত্রে ঢেলে তাতে নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে (প্রয়োজন হলে অল্প জল দেওয়া যেতে পারে)
- 4
তারপর ওই মিশ্রন থেকে ছোট ছোট কাটলেট সেপে গড়ে সাদা তিলের ওপর ঘুরিয়ে নিয়ে কাটলেট গুলোকে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য।
- 5
এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে কাটলেট গুলোকে সাদাতেলে ভালোভাবে ভেজে নিতে হবে।
- 6
তারপর সে গুলোকে একটা পাত্রে তুলে নিয়ে যেকোনো ধরনের চাটনি অথবা কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12679949













মন্তব্যগুলি (15)