চিকেন বিরিয়ানী(chicken biryani recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি
চিকেন বিরিয়ানী(chicken biryani recipe in Bengali)
#পরিবারের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ
- 1
আগে হাড়িতে জল দিয়ে ফুটতে দিন এবং নুন ও গোটা গরম মসলা দিয়ে দিন,চিকেন টকদই, নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিন
- 2
চাল ধুয়ে দিয়ে দিন এবং ভালো করে ফুটলে নামিয়ে জল ঝরিয়ে নিন
- 3
এবার তেল ও ঘি দিয়ে তাতে গোটা গরম মসলা দিয়ে দিন, সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন, আলু দিয়ে দিন
- 4
আদা রসুন বাটা দিয়ে দিন এবং নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন
- 5
কাঁচা গন্ধ দূর হলে চিকেন দিয়ে দিন, ভালো করে ভাজুন এবং ঢাকা দিয়ে দিন
- 6
কম আঁচে কিছুক্ষণ রান্না করুন যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে, গরম মসলা গুঁড়ো দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন
- 7
হাড়িতে ঘি দিয়ে ভালো করে গরম করে তাতে বিরিয়ানীর মসলা গুঁড়ো দিয়ে বাটিতে ঢেলে রাখুন
- 8
ভাতের একটা স্তর দিয়ে দিন এবং চিকেন ও আলু দিয়ে দিন
- 9
আবার ভাত দিয়ে দিন এবং ওপরে চিকেন ও আলু দিয়ে দিন এবং ভাত দিয়ে ঢেকে নিন
- 10
এবার ওপরে পেঁয়াজ কুচি দিয়ে, বিরিয়ানী মশলা ফোটানো ঘি,আতর ও কেশর ভেজানো দুধ দিয়ে দমে রাখুন এবং পরিবেশন করুন ২০ মিনিট পর
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)