এগ চিকেন চাউমিন(egg chicken chow mein recipe in Bengali)

এগ চিকেন চাউমিন(egg chicken chow mein recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন একটা ডিম,কনফ্লৌর, ময়দা, নুন দিয়ে ম্যারিনেট করে সেটা ফ্রাই করে স্লাইস করে কেটে নিতে হবে।
- 2
তারপর ডিমের ঝুড়ি তৈরি করে নিতে হবে ।তারপর গাজর ক্যাপ্সিকাম পেঁয়াজ ফ্রাই করে নিতে হবে। অন্যদিকে নুডুলস সেদ্ধ করে জল ঝরিয়ে তাতে একটু তেল মাখিয়ে রাখতে হবে তাতে নুডুলস স্টিকি হয় না।
- 3
সয়া সসের সাথে ব্রাউন সুগার বা চিনি টা আগে থেকেই গুলে নিতে হবে। এবার প্যানে বাটার দিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিতে হবে।
- 4
এবার রসুনের গন্ধ বের হলে তাতে ওই সোয়া সস ও চিনির মিশ্রন টা দিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে সিদ্ধ করা নুডুলস দিয়ে দিতে হবে। কারণ সস যাতে না পুড়ে যায়। নুডলস টা ভালো করে সসের মিশ্রণ এর সাথে মিশিয়ে নিতে হবে।
- 5
এবার নুডুলস এর মধ্যে ওই ফ্রাইড সবজিগুলো, ডিমের ঝুড়ি,ফ্রাইড চিকেন স্লাইস,নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই তৈরি এগ চাউমিন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (3)