সিম্পল চিকেন কারি(simple chicken curry recipe in Bengali)
#পরিবারের প্রিয় রেসিপি
সিম্পল চিকেন কারি(simple chicken curry recipe in Bengali)
#পরিবারের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে দই ও সমস্ত গুঁড়ো মসলা দিয়ে ম্যারিনেট করে রাখা হলো। সাথে ১ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা হলো। ১ ঘণ্টা রাখা হোলো। কড়াইতে বাকি ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ও জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে হালকা ভাজা হোলো। এর আগে তেলে আলু গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হোলো।
- 2
তারপর তাতে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে ভালো করে কষানো হোলো। ভাজা আলু গুলো ও দিয়ে দেওয়া হলো।কিছু সময় ঢাকা দিয়ে রাখা হলো। এবারে চিকেন কষা থেকে তেল বেরোলে তাতে সামান্য জল দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখা হলো। মাঝে একবার একটু নেড়ে দিতে হবে। এবারে চিকেন সেদ্ধ হলে ও একটু গ্রেভি হলে ওপরে ধনেপাতার কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে নামানো হোলো।
- 3
রুটির সাথে গরম গরম পরিবেশন করা হোলো।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)