চিকেন বিরিয়ানি💕(chicken biryani recipe in Bengali)
#লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
মুরগি বড় টুকরা করে নিন। মাংসে সব বাটা মসলা ও লবণ মিশিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন। কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে মাংসটা দিয়ে কষান। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে রাখুন।
- 2
আলু গুলো হালকা লবণ ও হলুদ একটা প্যানে সামান্য তেল দিয়ে ভাজুন সেদ্ধ হওয়া অব্দি।সেদ্ধ হলে নামিয়ে রাখুন।
- 3
হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এবার চাল দিয়ে ভাজুন। পানি দিন। যতটা চাল তার দ্বিগুণ পানি দেবেন। চাল আধা সিদ্ধ হয়ে গেলে মাংস এবং আলু গুলো মিশিয়ে দিন। কিছুক্ষণ মৃদু আঁচে দমে রাখুন। নামিয়ে নিয়ে ওপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের মোগলাই বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12780393




মন্তব্যগুলি (2)