চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমাদের একটি ব্যাটার বানিয়ে তাতে চিকেন ব্রেসট ডাইস্ করে কেটে, ডুবো তেলে ভেজে নিতে হবে।
- 2
ব্যাটার তৈরীর জন্য আমরা ১০০গ্রাম ময়দার সঙ্গে বেকিং পাউডার এবং লবণ মিসিয়ে নিব এবং পরবর্তীতে ডিমটা ফেটে মিক্স করে নিব। সেই ব্যাটারে ডাইস্ড চিকেন পীস্ গুলো আমরা আস্তে আস্তে গোল্ডন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব।
- 3
এরপর, একটা কড়াইতে আমরা ২টে. চামচ পরিমান তেল দিয়ে পেঁয়াজ কুচি করে হাল্কা স্যতে করব। এরপর টমেটো পিউরেটুকু দিয়ে কিছুক্ষন নারাচারা করে আমরা ক্যাপ্সিকাম কুচি দিয়ে দেব। তাতে আমরা ১ কাপ পরিমান পানি যোগ করবো যেন পুড়ে না যায় এবং সাথে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব। চাইলে চিনি দিতে পারেন, যাতে টক-ঝাল-মিস্টি হয়।
- 4
এরপর, আলাদা একটা কাপে কর্নফ্লাওয়ার পানি য়ে গুলিয়ে আমরা কড়াইতে দিয়ে দিব যাতে ডিশটাতে ঘনত্ব আসে। সবশেষে, আমাদের ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। এমন ভাবে নাড়তে হবে যেন চিকেনটা স্যস দ্বারা পুরোপুরিভাবে কোটেড হয়ে যায়। ব্যস্! হয়ে গেল চিলি চিকেন!
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি