মুগ ফিঙ্গার (moog finger recipe in Bengali)
#স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুগকড়াইকে 2 ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে।তারপর প্রেসারে মুগকড়াই আর আলুর টুকরো হালকা সিদ্ধ করতে হবে।
- 2
কড়াইয়ে তেল গরম করে তাতে পিয়াজকুচি দিয়ে বেরেস্তা বানিয়ে রাখতে হবে। তারপর মুগকড়াই আর সিদ্ধ আলুগুলোকে স্ম্যাস করে এক এক করে ছাতু, সব মশলাগুলো পরিমাণমতো দিয়ে মিক্সড বানিয়ে নিয়ে পাত্রে ঢেলেঠাণ্ডা হলে লম্বা লম্বা করে গড়ে নিতে হবে।
- 3
তারপর ১চামচ ময়দা আর ১চামচ নুন গোলমরিচ গুড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে ফিঙ্গার গুলো প্রথমে ময়দা মাখিয়ে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটগুড়ো মাখিয়ে দুবার একইভাবে করে কড়াইতে তেল গরম করেএক এক করে ভেজে নিলেই তৈরী মুগ ফিঙ্গার। কাসুন্দি সহযোগে গরমগরম পরিবেশন করুন তার সাথে আদা দিয়ে চা বানিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12891973










মন্তব্যগুলি (4)