নামকিন কাজু (Namkeen kaju recipe in Bengali)

#goldenapron3
#স্ন্যাক্স রেসিপি
নামকিন কাজু (Namkeen kaju recipe in Bengali)
#goldenapron3
#স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় পাত্রে ময়দা সাথে সামান্য নুন,কালোজিরে,জোয়ান, খাবার সোডা ও সাদাতেল দিয়ে ময়দার মিশ্রণে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।
- 2
ডো টা তৈরি হয়ে গেলে সামান্য সাদাতেল ওই ময়দার ডো তে ভালো করে মাখিয়ে দিতে হবে তারপর সেটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে।
- 3
15 মিনিট পর ময়দার ডো টি আবারও মেখে নিয়ে ডো থেকে ২টো লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে পাতলা রুটি বেলে নিতে হবে এবার বোতলের ছিপির সাহায্যে কাজু আকারে কেটে নিতে হবে।
- 4
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদাতেল গরম করে একে একে কেটে রাখা কাজুগুলো দিয়ে হালকা আঁচে সে গুলোকে উল্টে-পাল্টে লালচে করে ভেজে নিতে হবে।
- 5
বেশ লালচে করে কাজুগুলো ভাজা হলে তেল থেকে তুলে নিতে হবে, ওপরে সামান্য চাট মশলা,লঙ্কার গুঁড়ো ও বিটনুন ছড়িয়ে যেকোনো ধরনের চা বা কফির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (10)